All courses

Practical Management of Dermatological and Sexual Disorders

কমন চর্মরোগ ও যৌনস্বাস্থ্য সমস্যার ডায়াগনোসিস, প্রেসক্রিপশন এবং রোগী কাউন্সেলিংয়ের ব্যবহারিক কোর্স।

3 hours180 days access
Dr. Mohidur Rahman KhanMBBS (Dhaka), DDV (BMU), IDMC (Germany), MACP (USA)

What you'll learn

  • রোগের ছবি ও গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল পয়েন্ট দেখে সহজে ডায়াগনোসিস করার টিপস ও ট্রিকস
  • অপ্রয়োজনীয় থিওরি কমিয়ে ডোজ, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্র্যান্ড নেমসহ চিকিৎসার ব্যবহারিক আলোচনা
  • প্রতিটি গুরুত্বপূর্ণ সমস্যার নমুনা প্রেসক্রিপশন দেখে প্রেসক্রিপশন লেখার অনুশীলন
  • চর্ম ও যৌনস্বাস্থ্য সমস্যায় রোগীকে তার ভাষায় কার্যকরভাবে কাউন্সেলিং করার কৌশল

Topics covered

  • Scabies
  • Acne
  • Tinea
  • Eczema
  • Psoriasis
  • Seborrheic Dermatitis
  • Herpes Zoster
  • Premature Ejaculation
  • Erectile Dysfunction
  • Hair Loss

Questions

How long do I have access?

Each course shows its access period on its own course page. It is counted from the day your payment is approved, not the day you submit it.

How do I pay?

Send the fee by bKash, then submit the amount, your sender number and the transaction ID on the site. An admin checks it against the bKash statement and your access opens, usually within a day.

Can I watch lessons on mobile?

Yes. The platform works in any modern mobile browser, and your progress follows you between devices. You can also install it on your phone's home screen and open it like an app.

A learning resource, not a replacement for local protocols or supervised practice.

Read the course story

আমার ডার্মাটোলোজিস্ট বন্ধু ডা. মহিদুর রহমান খানের সঙ্গে কথা হচ্ছিল। ইন্টার্নশিপে সবচেয়ে কম শেখা হয় এমন সাবজেক্টগুলোর মধ্যে ডার্মাটোলজি অন্যতম। অথচ প্র‍্যাক্টিসে সবচেয়ে বেশি পেশেন্ট পাওয়া যায় চর্মরোগের।

ও আফসোস করে বলছিল, স্কিন ডিজিজের চিকিৎসায় স্কিলড চিকিৎসকের কতো যে অভাব। সুযোগ পেলে সে জুনিয়র চিকিৎসকদের ডার্মাটোলজির কমন কমন ডিজিজের ডায়াগনোসিস ও চিকিৎসা হাতে-কলমে শেখাতো। তাহলে এতো এতো মিসম্যানেজমেন্ট দেখতে হতো না।

আমি বললাম, তুই একটা অনলাইন কোর্স নে। স্কিনের ট্রিটমেন্ট শেখার আগ্রহী ডক্টরের সংখ্যা অনেক বেশি। আমি ডক্টরদেরকে জানাব তোর কোর্সের ব্যাপারে। তবে আগে তুই আমার সামনে ডেমো ক্লাস নিবি। যদি আমি সন্তুষ্ট হই তবেই জানাব অন্যদের।

সত্যি বলতে কী ও প্রিপারেশান নিয়ে এমন সুন্দর করে কয়েকটি ডিজিজের ডায়াগনোসিস করার সহজ ট্রিক শেখালো এবং ম্যানেজমেন্ট ব্যাখ্যা করল যে আমি আসলেই মুগ্ধ। আমার প্রবল বিশ্বাস জুনিয়র চিকিৎসকরা অনেক বেশি উপকৃত হবে। এবং জিপি প্র‍্যাক্টিসে স্কিনের রোগী দেখতে বেশ কনফিডেন্স আসবে।

তবে তাকে আমি কতোগুলো শর্ত দিয়েছিলাম :

১.⁠ ⁠ডিজিজগুলোর ছবি দেখিয়ে সহজে ডায়াগনোস করার কিছু পয়েন্ট, টিপস এন্ড ট্রিকস বাতলে দিতে হবে।

২.⁠ ⁠একদম জরুরি ছাড়া থিওরি আলোচনা কম করে চিকিৎসার দিকে ফোকাস রাখতে হবে। ডোজ, ফ্রিকোয়েন্সি ডিউরেশনসহ এবং প্রয়োজনে ব্র‍্যান্ড নেম সহ বলতে হবে। পরামর্শ ও নিয়ম-কানুনগুলো পার্টিসিপ্যান্টদের ভালোভাবে আয়ত্ত্ব করিয়ে দিতে হবে।

৩.⁠ ⁠ডিজিজগুলোর নমুনা প্রেসক্রিপশন পার্টিসিপ্যান্টদের দিতে হবে যেন তারা ভালোভাবে আয়ত্ত্ব করতে পারে।

৪.⁠ ⁠যারা অংশগ্রহণ করবে তারা যেন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারে, কনফিউশান থাকলে ছবি পাঠিয়ে আলোচনা করতে পারে সে ব্যবস্থা করতে হবে।

মহিদুর সবগুলো কন্ডিশন ফুলফিল করেছে। মহিদুর ডিডিভি করেছে বারডেম থেকে। ও খুবই দক্ষ একজন ক্লিনিশিয়ান। প্রতিদিন ৩০-৩৫ জন রোগী দেখে ও। তার রোগীরা তাকে খুবই পছন্দ করে। এতো কম বয়সে সে ভীষণ সুনাম অর্জন করেছে।

Scabies Acne Tinea Eczema Psoriasis Seborrhic Dermatitis Herpes Zoster Premature Ejaculation Erectile Dysfunction Hair loss

এই ১০টি টপিক তার প্রেসক্রিপশন প্যাডে প্রেসক্রিপশন লিখে লিখে শিখিয়েছে। এমন দুঃসাহস খুব বেশি কেউ দেখায়নি!

অন্তত স্কিন ও সেক্সুয়াল ডিজঅর্ডারের পেশেন্টদের তাদের ভাষায় কীভাবে কাউন্সেলিং করতে হবে তা শেখার জন্য হলেও এই সেশানটি ৩ বার দেখা প্রয়োজন।

৩ ঘন্টার রেকর্ডেড সেশানের সঙ্গে থাকছে বেশ সমৃদ্ধ একটি পিডিএফ।